Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের

কাঁঠালিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের

স্থানীয় প্রতিনিধি :
ত্রিশোর্ধ বয়সের মো.রুবেল হাওলাদার সাপ ধরত। সাপের খেলা দেখাতো। হাত দিয়ে সাপের ফনা তুলতো। সেই সাপের কামড়েই প্রাণ গেল সাপুড়ে রুবেল হাওলাদারের। শনিবার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে সাপের দংশনে অসুস্থ হলে রবিবার সকালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, তারাবুনিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে সাপুড়ে রুবেল হাওলাদার শনিবার বিকেলে তার পালিত সাপের ঝাপি দিয়ে বিষধর সাপ বের করছিলেন। এসময় একটি সাপ তাকে দংশন করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে স্বজনরা তাকে পাশ্ববর্তী ছোনাউটা মোল্লাখালী এলাকার এক মহিলা ওজার কাছে নিয়ে যায়। রাত ভর ঝাড়ফুক দেওয়ার পর কোন কাজ হয়নি। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়ার পর চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত রুবেল হাওলাদার দুই সন্তানের জনক ছিলেন।
স্বজনরা জানায়, রুবেল তাদের আগেই জানিয়েছিল তাকে সাপে কাটলে কোন ডাক্তার কিংবা ওজা দেখানোর প্রয়োজন নেই। বাড়ির মসজিদে একদিন একরাত শোয়াইয়া রাখলে এমনিতেই সে বেঁচে উঠবে। এমন ধারনায় রবিবার নির্ধারিত সময় তাকে জানাজা দেওয়া হয়নি।
সাবেক ইউপি সদস্য এনামুল হক রেন্টু বলেন, ঘটনাটি মর্মান্তিক। সঠিক সময়ে চিকিৎসা করালে হয়তো তার প্রাণ রক্ষা হতো।