Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অসহায় ও দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ

ঝালকাঠিতে অসহায় ও দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার : করোনার মহামারি ও লকডাউনের কারণে ঝালকাঠির বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছেন আলোচিত সেই যুবলীগ নেতা ছবির হোসেন।

রবিবার (২৫ জুলাই) দুপুরে শহরের পূর্বচাঁদকাঠি বাজার এলাকায় শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরেণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ছবির হোসেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

খবার বিতরণকালে যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জননেতা আমির হোসেন আমুর নির্দেশনায় আমি এই কার্যক্রম শুরু করেছি। যতদিন লকডাউন থাকবে ততদিন আমার এ কর্মসূচিও অব্যাহত থাকবে।

করোনাকালিন সময়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান এবং করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে যুবলীগ নেতা ছবির হোসেন মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …