স্টাফ রিপোর্টার :
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ঝালকাঠিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমীরুল মুসলিহীন হযরত মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান ও আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের ঝালকাঠি শাখার সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন, আওয়ামী লীগ নেতা তরুন কর্মকার, অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমীরুল মুসলিহীন হযরত মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুর।
জনতার কণ্ঠ ২৪ সর্বশেষ খবর সবার আগে অনলাইনে
