Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে রাশিদা বেগম (২১) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়।
মৃতের পরিবার জানায়, গত এক সপ্তাহ ধরে জ্বর, কাশি ও বুকে ব্যাথায় ভুগছিলেন সদর উপজেলার বাউকাঠি গ্রামের আল আমিনের স্ত্রী রাশিদা বেগম। ১ সেপ্টেম্বর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে করোনা ওয়ার্ডের চিকিৎসকরা জানিয়েছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …