Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে গভীর শোক ও শ্রদ্ধায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পার্ঘ অর্পন করা হয়। জেলা প্রশাসসনের পক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভালোবাসার অর্ঘ তুলে দেওয়া হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
এর আগে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের টাউন হলের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আরো অনেকে। অপর দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী অসহায় নারী-পুরুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। এছাড়াও জেলার অন্য তিনটি উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …