Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি লস্কর মো. মাসুদ, সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদার।
মানববন্ধনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার দাবি জানান বক্তারা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …