স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি মৎস্য সপ্তাহ ২০১৯ কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মলেনের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, ও জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝাসহ সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে প্রথম দিন মিডিয়া কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন ও প্রচার প্রচারণা চালানো হবে। দ্বিতীয় দিন মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও সেখান থেকে র্যালি বের করা হবে। এছাড়াও নানা কর্মসূচি রয়েছে সপ্তাহজুড়ে। এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে ২০ জুলাই তিন দিনব্যাপী জেলা মৎস্য ভবনের চত্বরে মৎস্য মেলার আয়োজন করা হবে।
জনতার কণ্ঠ ২৪ সর্বশেষ খবর সবার আগে অনলাইনে
