Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সেরা মেধা অন্বেষণ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

ঝালকাঠিতে সেরা মেধা অন্বেষণ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শিক্ষার্থীদের সেরা মেধা অন্বেষণের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে পরীক্ষার মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমাতুল জান্নাত নিশু। রানার্সআপ হয়েছে কমলী কান্দর নবীন চন্দ্র বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাধা রানী বর্ণ। অনুষ্ঠানে সেরা ১০জন মেধাবীকে পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। দুরন্ত ফাউন্ডেশন নামে একটি সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান সেরা মেধা অন্বেষণ ২০১৯ এর আয়োজন করে। সংগঠনের সভাপতি তাসীন অনিক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি শ্যামল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক মানিক রায়। সেরা মেধা অন্বেষণে ঝালকাঠির ছয়টি বিদ্যালয়ের ৬০ জন প্রতিযোগী অংশ নেয়।