Latest News
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে আগুনে পুড়েছে ব্যবসাপ্রতিষ্ঠান

নলছিটিতে আগুনে পুড়েছে ব্যবসাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। পৌরসভার বৈচন্ডী এলাকায় বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মালামালসহ পুড়ে যাওয়ায় ব্যবসায়ী ঝন্টু কাজীর তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে ঝন্টু কাজীর মুদি দোকোনে বৈদ্যুতিক শর্ট সর্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মালামালসহ দোকানটি পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে পাশের দোকানগুলো রক্ষা পায়। এলাকাবাসী অভিযোগ করেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলেও তারা দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ঝন্টু কাজী দাবি করেন, আগুনে পুড়ে দোকান ও মালামালসহ তাঁর তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার সকালে নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …