স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটির আল আরাফাহ ইসলামী ব্যাংক টেকেরহাট বাজার আউটলেট শাখার উদ্যোগে অন্ডিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় টেকেরহাট আউটলেট শাখা মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের মাঝে এ অনুদান প্রদান করা হয়। এ শাখার পরিচালক এইচএম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আবদুল মজিদ হাওলাদার, পপুলার লাইফ ইনসুরেন্স কোম্পানীর জেলা কর্মকর্তা মো. সুমন হাওলাদার, নাচনমহল ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাখাওয়াত হোসেন রাসেল প্রমুখ। পরে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। উল্লেখ্যে, সাম্প্রতিক টেকেরহাট বাজারে এক অগ্নিকান্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং পৃথক অগ্নিকান্ডে অপর এক হতদরিদ্রের বসতঘর ভূস্মিভূত হয়। এ দুই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দেন আল আরাফাহ ব্যাংকের টেকেরহাট আউটলেট শাখা। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বসতঘর হারানো হতদরিদ্র মো. মান্নান খন্দকারের হাতে ২০ হাজার টাকার চেক ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আশ্রাফ আলী’র হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেন।
জনতার কণ্ঠ ২৪ সর্বশেষ খবর সবার আগে অনলাইনে
