Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে আ.লীগ প্রার্থীর উঠান বৈঠক

নলছিটিতে আ.লীগ প্রার্থীর উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটির পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের চার নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুল ওয়াহেদ খান। অ্যাডভোকেট হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, নলছিটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, বাবুল দত্ত, আব্দুল কুদ্দুস মোল্লা ও অশোক পালিত। এছাড়াও ওয়ার্ডের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
মেয়র প্রার্থী আব্দুল ওয়াহেদ খান বলেন, নির্বাচিত হলে জনগণের সেবক হয়েই কাজ করবো। এলাকার মানুষ উন্নয়ন চায়, শান্তি চায় ও সমৃদ্ধি চায়। তাই শান্তি ও সমৃদ্ধির সহযোগী হতে আগামী ৩০ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন নৌকা প্রতীকের এ প্রার্থী।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …