Latest News
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে করোনা উপসর্গে একজনের মৃত্যু

নলছিটিতে করোনা উপসর্গে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার :   
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে আলী আকবর খান (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁর মৃত্যু হয়। তিনি গত এক সপ্তাহ ধরে জ্বর, বুকেব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …