Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নলছিটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলী হায়দার।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে.এম. নুরুদ্দিন, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, নলছিটি যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার প্রমুখ।

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …