Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নলছিটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
কিশোর কিশোরীদের স্বাস্থ্য অধিকার নিয়ে ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাাইডো) এর সহযোগিতায় এবং নারী পক্ষের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আরএমও ডা. রাসেল ঢালী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাগুয়া কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মেসবাহ খান রতন, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, সাংবাদিক খলিলুর রহমান মৃধা, তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের জেলা সমন্বয়ক রাফিউল ইসলাম, নলছিটি উপজেলা সমন্বয়ক মেহরাব হোসেন রিফাত ও সুমি আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল ও সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক আমির হোসেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …