স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ তিমিরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক এস এম ফারুকের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়াদুজ্জামান ও নলছিটি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা ঊর্মি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ ২৪ সর্বশেষ খবর সবার আগে অনলাইনে
