স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার তিন সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের এক সমর্থকদের বসতঘর ও একটি দোকানে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে। রবিবার রাতে উপজেলার পশ্চিম ফুলুহার ও বারবাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা জানান, আনারস প্রকীকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু নির্বাচনে হেরে যাওয়ায় তাঁর সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থী মো. মনিরউজ্জামানের সমর্থক জালাল আকনের বসতঘর, করিম জোমাদ্দারের বসতঘর, সেলিম মৃধার বসঘর ও মোস্তফা ফরাজির চালের দোকান ও সুপারির আড়তে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে নৌকা প্রতীকের সমর্থকরা আনারস প্রতীকের সমর্থক খালেক ফরাজির ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। তারা বসতঘরটি পাশের খালের মধ্যে ফেলে দেয়। এ হামলার ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জনতার কণ্ঠ ২৪ সর্বশেষ খবর সবার আগে অনলাইনে
