Latest News
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার : উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক সালাউদ্দিন খান সেলিমের বাবা মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন খানকে (৯০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ষাটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজার পূর্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন ও নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার। জানাজায় অন্যদের মধ্যে অংশ নেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলালও মুক্তিযোদ্ধা মতলেব খান। পরে এই বীর সন্তানকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …