Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / সুগন্ধা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সুগন্ধা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার উত্তমাবাদ এলাকার নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাতে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ খেয়াঘাটের কাছাকাছি এক ব্যক্তির লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির মৃত্যুর কারণ ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, লাশের শরীরের বেশিরভাগ অংশই পচে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …