Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে করোনায় একজনের মৃত্যু

নলছিটিতে করোনায় একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে করোনায় আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে তাঁর মৃত্যু হয়। দেলোয়ার হোসেন নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের নুরুল হকের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দেলোয়ার হোসেন করোনায় আক্রান্ত ছিলেন। শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে তাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

দপদপিয়া ইউপি চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধা জানান, লাশ গ্রামের বাড়িতে এনে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …