Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মা ইলিশ রাক্ষায় পুলিশ সুপারের অভিযান

ঝালকাঠিতে মা ইলিশ রাক্ষায় পুলিশ সুপারের অভিযান

স্টাফ রিপোর্টার :
মা ইলিশ রাক্ষায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নেতেৃত্বে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, ডিবির পরিদর্শক (ওসি) ইকবাল বাহার খান, নলছিটি থানার পরিদর্শক (ওসি) আবদুল হালিম তালুকদারসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় নদীতে কোন জেলেকে জাল ফেলতে দেখা যায়নি।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, প্রজনন মৌসুমের নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যেন নদীতে নেমে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …