Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে আগুনে পুড়ে গেছে তিন শিক্ষকের বসতঘর, ২৫ লাখ টাকার ক্ষতি

নলছিটিতে আগুনে পুড়ে গেছে তিন শিক্ষকের বসতঘর, ২৫ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে তিন শিক্ষকের তিনটি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। উপজেলার আমিরাবাদ গ্রামে শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে শিক্ষকরা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ১২ টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত মুনসুর হাওলাদারের বসতঘরে অগুনের সূত্রপাত ঘটে। দ্রæত তা শিক্ষক আবদুস সত্তার হাওলাদার ও টিপু হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী ও খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দেড় টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বাড়ির অন্য ঘরগুলো রক্ষা পায়। কিন্তু ওই তিনটি বসত ঘর মালামালসহ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মো. আবদুস সত্তারের ছেলে মাহবুব হোসেন জানান, আমার চাচা মৃত মো. মুনসুর হাওলাদারের বসতঘরে প্রথমে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে আমরা কিছু নিশ্চিত করতে পারেননি। আগুনে তিনটি বসত ঘর, নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য সব মালামাল পুড়ে যায়। এতে আমাদের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনমুল হক শাহিন আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও মালামাল পুড়ে ২৫-৩০ টাকার টাকার ক্ষতি হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …