Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় পার্টির পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাতীয় পার্টির পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
জাতীয় পার্টি ঝালকাঠি পৌর কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকাল তিনটায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এম. এ কুদ্দুস খান। সম্মেলনের উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব বজলুর রহমান। জাতীয় পার্টি পৌর কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুল আলীমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান, জেলা যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল জলিল গাজী, পৌর কমিটির সদস্য সচিব এ. কে.এম বেলায়েত হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনজু ও জেলা যুব সংহতির সভাপতি সৈয়দ আবু শহীদ। দীর্ঘ ২৮ বছর পরঅনুষ্ঠিত সম্মেলনে কন্ঠভোটে এ.কে.এম বেলায়েত হোসেনকে সভাপতি ও আব্দুস শহীদকে সাধারণ সম্পাদক করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …