Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রাজাপুরে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রাজাপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা, গ্রেপ্তারের প্রতিবাদে মুক্তির দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপুসহ আরো অনেকে। মানববন্ধনে সাংবাদিকদের সংগঠনের পাশাপাশি সেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বলেন, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …