Latest News
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে ১৮ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আট লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শেখ রাসেল সংসদ কার্যালয়ে কেন্দ্রী আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এম. মনিরউজ্জামান মনির অসহায় ও দুস্থদের হাতে চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে খুশি অসহায় এসব মানুষ। তাঁরা চেক এনে দেওয়ার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান মনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান ডেজলিং তালুকদার, মো. মেজবাহ উদ্দিন মাসুদ সিকদার ও ইউপি চেয়ারম্যান মো. শাহ জালাল হাওলাদার। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …