Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেল পাঁচটায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহŸায়ক কামাল শরীফ ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু।
সমাবেশে বক্তারা সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান। পাশাপাশি ১৪ বছরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় দৃশ্যমান পরিবর্তন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …