Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার সকালে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে মোটরসাইকেলযোগে মিছিল নিয়ে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। পরে ফায়ার সার্ভিস মোড়ে সমাবেশ করে তাঁরা। এতে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …