Latest News
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে রাষ্ট্রীয় শোক পালিত

ঝালকাঠিতে রাষ্ট্রীয় শোক পালিত

স্টাফ রিপোর্টার :
পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় ঝালকাঠিতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ সোমবার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিকে জেলা পর্যায়ে সুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতার কর্মসূচি স্থগিত করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১০টায় স্থানীয় শিশু পার্কে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।