Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটির মুক্তিযোদ্ধা রুস্তুম আলী তালুকদারের ইন্তেকাল

নলছিটির মুক্তিযোদ্ধা রুস্তুম আলী তালুকদারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটির মুক্তিযোদ্ধা রুস্তুম আলী তালুকদার (৭২) বৃহস্পতিবার সকাল ৫টায় বার্ধক্যজনিত কারণে মালিপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আছর গ্রামের বাড়ি সংলগ্ন একটি মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন দেওয়া হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নলছিটির যুদ্ধকালীন কমান্ডার সেকেন্দার আলী মিয়া। মুক্তিযোদ্ধা রুস্তুম আলী তালুকদার নলছিটি পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর পলাশ তালুকদারের বাবা।