Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে সানিহা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সারে ১২টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানিহা উপজেলা সদরের মহিলা কলেজ এলাকার সৌদি আবর প্রবাসী মো. শামিম খানের মেয়ে।
নিহতের মামা মো. মারুফ লস্কর জানায়, সানিহা ওর মায়ের সাথে দুইদিন আগে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বন্যার কারণে পানি বৃদ্ধি পাওয়ায় ঘরের চারপাশ প্লাবিত হয়। আজ দুপুরে মা ও নানীর সাথে রান্নাঘরে খেলা করার সময় তাদের অগোচরে পানিতে পরে যায় সানিহা। পরে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।