স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি প্রেস ক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মানরউজ্জামান, সাবেক পৌর মেয়র আফজাল হোসেন, ঝালকাঠি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও সনাকের সহসভাপতি ডক্টর কামরুন্নেছা আজাদ। বার্ষিক ইফতার মাহফিলে প্রেস ক্লাবের সদস্য ও দাতা সদস্য ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ ২৪ সর্বশেষ খবর সবার আগে অনলাইনে
