স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে ঝালকাঠিতে ব্যাংক ও বীমা কর্মকর্তা, ব্যবসায়ী ও ইজারাদারদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান। এছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাংক-বীমা কর্মকর্তারা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।
পুলিশ সুপার বলেন, ঈদে ঝালকাঠিবাসীকে সবধরণের নিরাপত্তা দেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জনতার কণ্ঠ ২৪ সর্বশেষ খবর সবার আগে অনলাইনে
