Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলা পুলিশের উদ্দোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠি জেলা পুলিশের উদ্দোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা পুলিশের উদ্দোগে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির দেশিয় মাছের পোনা অবমুক্ত করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। এসময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, কাজী ছোয়াইব, এমএম মাহমুদ হাসান, সদর থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েনসহ এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্ত শেষে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, দেশিয় মাছের উৎপাদন বৃদ্ধি করে মাছের চাহিদা পূরণ করতে হবে। তিনি সাবাইকে নিজ নিজ বাড়ির পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের চাষ বাড়ানোর আহ্বান জানান তিনি।