Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ত্রাণ গুদাম কাম দুযোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের নির্মাণ কাজ শুরু

ঝালকাঠিতে ত্রাণ গুদাম কাম দুযোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের নির্মাণ কাজ শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এক কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট ‘জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র’ নির্মাণের কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু শনিবার দুপুরে এর ভিত্তিফলক উন্মোচন করেন।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রকল্পটির কাজ এক বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।