স্টাফ রিপোর্টার :
পূর্ব শত্রুতার জেরে ঝালকাঠিতে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের বাড়ৈগাতি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে মালামালসহ পুড়ে যায় বসতঘরটি। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এ ঘটনায় ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানায়, রাড়ৈগাতি গ্রামের রাজু শেখ বিদেশে থাকেন। তাঁর স্ত্রী রেখসোনা বেগম বাড়িতেই বসবাস করেন। বুধবার রাতে সে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী শেখ জুবায়ের হাসান ও তাঁর বাবা শেখ মো. জলিল লোকজন নিয়ে বসতঘরে অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যেই বসতঘরটি মালামালসহ পুড়ে যায়। এ ঘটনায় রেখসোনা বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঝালকাঠি থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনতার কণ্ঠ ২৪ সর্বশেষ খবর সবার আগে অনলাইনে
