Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে এমপি হারুনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজাপুরে এমপি হারুনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের পক্ষ থেকে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার ১৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলার কানুদাশকাঠি এমপির বাসভবন থেকে এ কম্বল বিতরণ করা হয়। এমপির দুই ছেলে নাহিয়ান হারুন ও মাহি হারুন অসহায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন। কম্বল বিতরণের খবর শুনে সকাল থেকেই শীতার্ত শত শত মানুষ ভির করে এমপি বজলুল হক হারুনের বাসভবনে। এ সময় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কাঁঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদি, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূল ইসলাম খলিফা, রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম বারি খান, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় ও কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …