Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে মাদক কারবারি গ্রেপ্তার

রাজাপুরে মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মো. বায়জিদ হোসেন জোমাদ্দর (১৯)। নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৯ হাজার ২২০ টাকা, একটি ওজন পরিমাপ করার যন্ত্র (নিক্তি) উদ্ধার করে পুলিশ। মাদক কারবারি বায়জিদ পাশের পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মো. মৌজে আলী জোমাদ্দারের ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্ররায় বলেন, রাতেই বায়জিদের বিরুদ্ধের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঝালকাঠির আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বায়জিদের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …