Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে তিন জনকে দুই লাখ টাকা জরিমানা

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে তিন জনকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিন ড্রেজার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করেন। এ সময় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিন মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন।
স্থানীয়রা জানান, নদী ভাঙনে চরভাটারাকান্দা এলাকা বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়।
এনডিসি মো. বশির গাজী বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার গোপন সংবাদ পেয়ে মজিবুর রহমান, মো. উজ্জল ও জসিম নামে তিন বালু ব্যবসায়ীকে আটক করা হয়। তারা অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবেন না বলে মুচলেকা দেওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …