Latest News
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নলছিটিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুর মা বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজু মৃধা (৩০) নামে অভিযুক্ত এক যুবককে আটক করে। রাজু উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চরষাইটপাকিয়া গ্রামের সুলতান মৃধার ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে খালাতো ভাইয়ের সাথে খেলতে ছিল মেয়েটি। এ সময় রাজু মেয়েটির খালাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠায়। এ সুযোগে শিশুটিকে পাশের একটি ভবনে নিয়ে অশ্লিল ভিডিও দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির খালাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রাজু মৃধা টের পেয়ে পালিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ধর্ষণের অভিযোগে এক আসামিকে আটক করা হয়েছে। শিশুটিকে পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …