স্টাফ রিপোর্টার :
চলতি আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ঝালকাঠিতে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্রি ৭৬ ও ৭৭ জাতের উফশী আমন ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান জনপ্রতি ১০ কেজি করে ২৫০ জন কৃষকের হাতে এ বীজ তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী প্রমুখ।
জনতার কণ্ঠ ২৪ সর্বশেষ খবর সবার আগে অনলাইনে
